জয়তু মহাসংঘ 🚩🙏
সেবাই পরম ধর্ম—এই আদর্শকে হৃদয়ে ধারণ করে সীতাকুণ্ডের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় আয়োজন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসবে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা শাখা।
অসংখ্য ভক্তের সেবায় নিয়োজিত থেকে সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় সম্পন্ন হয়েছে এই মহতী সেবামূলক কার্যক্রম। 🙏🚩
এই মহৎ আয়োজনে অংশগ্রহণকারী সকল সদস্যকে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। ❤️🙏
সেবা হোক ধর্মের পথ, মানবতাই হোক আমাদের অঙ্গীকার। 🚩
📅 ৬ সেপ্টেম্বর ২০২৬
📍 বড় কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম
শেয়ার করুন:
ছবি গ্যালারি
সম্পর্কিত পোস্ট
টাঙ্গাইল জেলা কমিটি ঘোষণা
13 Sep 2026
সম্মাননা স্মারক অর্জন
12 Sep 2026