মানব সেবায় নিবেদিত সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। সনাতন ধর্মীয় উৎসবাবলী সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় পুস্তকাদি প্রকাশ, বৈদিক ও ধর্মীয় শিক্ষাদান এবং সৎধর্ম প্রচার এই সংগঠনের মূল ভিত্তি।
এসো মোরা ঐক্য গড়ি, ধর্ম সংস্কৃতি রক্ষা করি।আমাদের নাম, স্লোগান, পতাকা, প্রতীক ও ধ্বনি
প্রধান কেন্দ্রীয় কার্যালয়: চৌধুরী মল (৬ষ্ঠ তলা), ৪২ হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা-১২০৩। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা বা থানায় শাখা কমিটি গঠন ও অফিস খোলা যাবে।
সমগ্র বাংলাদেশ। দেশের সকল প্রান্তে যেখানেই সনাতন ধর্মের অধিবাসী বসবাস করেন, সেখানেই এই সংগঠনের কর্ম-এলাকা বিস্তৃত থাকবে।
একতা, সততা, শৃঙ্খলা, শান্তি, শিক্ষা ও প্রগতি — এই সংগঠনের আদর্শের মূল ভিত্তি
সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সংগঠিত করা।
স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সকল কার্যক্রম পরিচালনা।
নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো বজায় রাখা।
অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নিবেদিত।
ধর্মীয়, নৈতিক ও বৈদিক শিক্ষার প্রসারে কাজ করা।
সমাজের প্রগতিশীল উন্নয়ন ও কুসংস্কার নিরসনে ভূমিকা রাখা।
যে উদ্দেশ্যগুলো নিয়ে সংগঠন কাজ করে যাচ্ছে
বাংলাদেশ সনাতন মহাসংঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত সংবিধানের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত্য পোষণ করবে।
বাংলাদেশে বসবাসরত সনাতন সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও নাগরিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় ও সামাজিক সকল স্তরে সম-অংশীদারিত্ব নিশ্চিতকরণে কাজ করা।
সনাতন সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও বৈষম্য নিরসনের লক্ষ্যে জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি ও সুপারিশমালা উপস্থাপন করা।
সনাতন সম্প্রদায়ের জন্য রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আইনগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
সরকারি, আধা-সরকারি বা বেসরকারি সকল ক্ষেত্রে কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধায় সনাতন সম্প্রদায়ের জন্য জনসংখ্যার আনুপাতিক ন্যায্য অধিকার ও সমতা নিশ্চিতকরণে নিয়মতান্ত্রিক ভূমিকা রাখা।
সনাতনীদের উপর যেকোনো অন্যায়-নির্যাতন প্রতিরোধ, মঠ-মন্দির ও প্রতিমা ভাঙচুর রোধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; ধর্মীয় অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহায়তা করা এবং আক্রান্তদের আইনি ও পুনর্বাসন সহায়তা প্রদান করা।
সনাতন সম্প্রদায়ের স্বার্থে ও প্রয়োজনে জাতীয় পর্যায়ে সেমিনার, শান্তিপূর্ণ মানববন্ধন, সামাজিক সমাবেশ ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা।
সমাজের তরুণ ও যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং সামাজিক কল্যাণে ব্রতী করা।
সংস্কৃত শিক্ষা ব্যবস্থাকে (আদ্য, মধ্য, উপাধিসহ উচ্চতর ডিগ্রি) সাধারণ শিক্ষার সমমান নিশ্চিতকরণে কাজ করা এবং বৈদিক শিক্ষার আলোকে একটি বৈদিক গবেষণা প্রতিষ্ঠান বা একাডেমি প্রতিষ্ঠা করা।
ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের দুস্থ ও বিপর্যস্ত জনগণের কল্যাণ সাধনে উদ্বুদ্ধ করা এবং সেবামূলক কাজে ব্রতী করা।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।
সামাজিক ও ধর্মীয় ঐক্য স্থাপনে সচেষ্ট হওয়া এবং সনাতন সমাজের যেকোনো অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিতকরণ ও শান্তিপূর্ণ সমাধানে অগ্রণী ভূমিকা রাখা।
সনাতন ধর্মীয় মূল ভাবাদর্শ প্রচার, গবেষণা এবং ধর্মীয় কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সে প্রেক্ষিতে সাহিত্য পত্রিকা, স্মরণিকা ইত্যাদি প্রকাশের ব্যবস্থা করা।
ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন ও কীর্তিসমূহ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
যৌতুক প্রথা বিলোপ ও কুসংস্কার নিরসনকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সনাতন সমাজ ব্যবস্থার প্রগতিশীল উন্নয়ন সাধন করা।
সংগঠন পরিচালনায় নিয়োজিত অভিজ্ঞ নেতৃবৃন্দ
সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা ও সমাজসেবার এই যাত্রায় আপনিও অংশীদার হতে পারেন।
সদস্য হোন অনুষ্ঠান দেখুন